মালদা

কালিয়াচকের মধুঘাট সংলগ্ন এলাকায় ষ্টেটবাসে ডাকাতির ঘটনায় ধৃতদের পুলিশি জেরায় উদ্ধার জালনোট সহ আগ্নেয়াস্ত্র

গত ২৪শে নভেম্বর কালিয়াচকের মধুঘাটের কাছে শিলিগুড়ি থেকে কলকাতাগামী ষ্টেট বাসে ডাকাতি হয়। সেই ডাকাতির সুত্র ধরে ৪ জন ডাকাতকে
গ্রেপ্তার করে কালিয়াচক থানার পুলিশ। ৭ দিনের পুলিসি হেফাজতে থাকাকালীন উদ্ধার করা হয় ৫২ হাজার টাকার জালনোট, ২ টি পাইপগান, ২ রাউন্ড কার্তুজ। 

        প্রসংগত উল্লেখ্য যে, গত ২৪শে নভেম্বর কালিয়াচকের মধুঘাটের কাছে শিলিগুড়ি থেকে কলকাতা গামী ষ্টেট বাসে ১০-১২ জনের
একটি ডাকাতদল ডাকাতি করে। যাত্রীদের কাছ থেকে তারা ৫৬ হাজার ৫০০ টাকা ও ৭-৮ টি মোবাইল নিয়ে পালিয়ে যায়। সেই ঘটনার সুত্র ধরে
কালিয়াচক থানার পুলিশ প্রায় সাত দিন আগে বিহারের মুঙ্গের থেকে শ্যাম পাসয়ান, ঝাড়খণ্ডের ধানবাদ থেকে শাহেন্সা আন্সারি নামে বছর ৪৫ এর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। এদের থেকে খোঁজ পেয়ে ২৭ বছরের ইসমাইল শেখ ও বছর ৫৫ এর জুয়েল শেখ নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ইসমাইল শেখের বাড়ি ইংরেজবাজারের গৌড় ও জুয়েল শেখের বাড়ি কালিয়াচকের চামাগ্রামে। এদের কাছ থেকে মোবাইল গুলি পাওয়া গেলেও টাকা পয়সা কিছুই পাওয়া যায়নি। জানা যায়, ৭ দিনের পুলিসি হেফাজতে থাকাকালীন তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫২ হাজার টাকার জালনোট, ২ টি, পাইপগান, ২ রাউন্ড কার্তুজ। সোমবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/GRL9Bb4MUO8